1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ২০২২ সনের এসএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের আওতাধীন ১২০৩৮ জন শিক্ষার্থীর ২৩১০৩ উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের ১২০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩১০৩ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৭ জন জিপিএ ৫ পান। ১৫৫ জন ফেল থেকে পাশ করেন এবং ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের বলেন- আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই বাচাই শেষে ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর ২০২২ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০