1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৪ টি মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলায় আন্তঃজেলা কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামসহ তিনজনকে গ্রেফতার ও চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করেছেন গাইবান্ধার পুলিশ। আটককৃতরা হলেন, গাইবান্ধার সদর উপজেলার মৌজামালি বাড়ী গ্রামের দুলালের ভিটার মৃত দুলা মিয়ার ছেলে মোটরসাইকেল চোরের মূলহোতা কালাম, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে মইনুল মিয়ার ওরফে পিচ্চু, একই উপজেলার কালদহ এলাকার মৃত মহির উদ্দিন এর ছেলে আঃ জব্বার ।এর আগে গতকাল রাতে প্রথমে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামকে সুন্দরগঞ্জ থানাধীন চৌমুনী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর কালামের দেয়া তথ্য অনুযায়ী বাকি দুজন কেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবমোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । এর মধ্যে গাইবান্ধা সদর থানায় ৪ টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছেন। শুক্রবার সকালে গাইবান্ধা সদর থানায় চত্বরে জেলার সাংবাদিকদের প্রেসবিফিং করে এসব তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০