1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়নামতি অঞ্চলের আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (১৭ ডিসেম্বর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আয়োজনে কুমিল্লা স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দন বাহার। প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া অঞ্চলের কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামি বাংলাদেশের ভবিষৎ, নিজেকে তৈরি করতে হবে। প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহজসান ফারুক রোমেন।
বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর নূন মোহাম্মদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০