1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

জমকালো আয়োজনে মালদ্বীপ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৩৫ বার দেখা হয়েছে

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

গতকাল ১৬ ডিসেম্বর শুক্রবার স্হানীয় সময় রাত আটটায় বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ কর্তৃক দিনব্যাপী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ এবাদুল্লার সঞ্চালনায়,প্রত্যুষে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
বিজয় দিবস উপলক্ষে সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাও, তাজুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রদত্ত বানীসমূহ পাঠ পাঠ করেন যথাক্রমে মিশনের দ্বিতীয় সচিব জনাব মিজানুর রহমান ভূঁইয়া প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুস সালাম,মিজ শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
অনুষ্ঠানে কমিশনের দূতালয় প্রধান জনাব মোঃ সোহেল পারভেজ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সূর্য সন্তান বীর মুক্তি যোদ্ধাদের স্মরন করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন ডা. জেবা উন নাহার ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এর সিইও জনাব মাসুদুর রহমান। তারা দেশের ক্রমবর্ধমান বিভিন্ন উন্নয়ন ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের বিষয়ে গুরত্বারোপ করেন। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক প্রামাণ্য চিত্র এবং হাই কমিশনের গত এক বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের উপর স্লাইড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মান্যবর হাইকমিশনার গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা হত্যা করলেও তাঁর স্বপ্নকে হত্যা করা যাবেনা। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এ পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও তা পালনের উপর গুরুত্ব প্রদান করেন।
মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, রাজনীতিবিদ, ব্যবসায়িক,চিকিৎসক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা বৃন্দ,সুশীল সমাজ,ইউএস বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা, মালদ্বীপ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী, প্রবাসী পেশাজীবী ও মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নীল দরিয়া শিল্পী গোষ্ঠী এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০