1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

যেসব গ্রাহকের ফোন নম্বর বদলে যাচ্ছে!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টেলিফোন লাইনে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেয়ার জন্য গ্রাহকদের নম্বরে পরিবর্তন আনছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৫০ হাজার গ্রাহকের ল্যান্ড ফোন নম্বর পরিবর্তন করার কাজ শুরু করেছে বিটিসিএল।

প্রাথমিক পর্যয়ে বিটিসিএল এর নন্দনকানন ও বায়েজিদ এক্সচেঞ্জসহ চট্টগ্রাম ক্যন্টনমেন্টের নম্বরে পরিবর্তন আনা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য এক্সচেঞ্জের নাম্বারেও পরিবর্তন আনা হবে।

বিটিসিএল সূত্রে জানা যায়, বর্তমানে নন্দনকানন এক্সচেঞ্জের 61xxxx, 62xxxx, 63xxxx, 285xxxx I 286xxxx নম্বরসমূহ ০২৩৩৩৩৫০০০০ থেকে ০২৩৩৩৩৭০২২৩ নম্বর সিরিজ দ্বারা প্রতিস্থাপিত হবে। এছাড়া বায়েজিদ টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যমান 68xxxx, 258xxxx সিরিজের নম্বর সমূহ ০২৩৩৪৪৮০০০০ থেকে ০২৩৩৪৪৮৪৯৯৯ নম্বর সিরিজ দ্বারা প্রতিস্থাপিত হবে। আবার বায়েজিদ এক্সচেঞ্জের আওতাধীন চট্টগ্রাম ক্যান্টমেন্ট এর নম্বর সমূহ ০২৩৩৯২৪০০০০ থেকে ০২৩৩৯২৭৪৯৯৯ নম্বর সিরিজ দ্বারা প্রতিস্থাপিত হবে।

গ্রাহকগণ তাদের পরিবর্তিত নম্বরটি বিটিসিএল এর ওয়েব সাইটে (http://www.btcl.gov.bd/news) গিয়ে জানতে পারবেন অথবা চট্টগ্রাম জেলার ওয়েব পোর্টালে বিটিসিএল এর সাব ডোমেইন (http://btcl.chittagong.gov.bd/) থেকে জানতে পারবেন।

এছাড়াও গ্রাহকগণ তাদের পরিবর্তিত নম্বর জানতে বিটিসিএল এর গ্রাহক সেবা কেন্দ্রের ০২৪১৩৬০০০৯, ০৩১-৬৩৫২৪০, ০৩১৬৩০৪৯৯ (নন্দনকানন), ০৩১৬৮১৯৯৯ (বায়েজিদ) ও ০২৪১৩৭০১৪৪, ০২-৩৩৩৩১৭২৬৬ (আগ্রাবাদ) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক সমির চাকমা জানান, চলমান ‘মর্ডানাইজেশন অব টেলিকোমিউনিকেশন নেটওয়ার্ক (এমওটিএন)’ প্রকল্পের আওতায় সারা দেশে বিটিসিএল এর টেলিফোন লাইনের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের কাজ চলছে। এরই অংশ হিসেবে নন্দনকানন ও বায়েজিদ এক্সচেঞ্জে চলমান প্রকল্পের আওতায় বিশেষ সংখ্যার নম্বর দ্বারা নন্দনকানন ও বায়েজিদ এক্সচেঞ্জের বিদ্যমান টেলিফোন নম্বরগুলোকে প্রতিস্থাপন করা হবে। নম্বর পরিবর্তনের ফলে গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০