1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

৭ বিলিয়ন থেকে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি, বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ- অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০১৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বাংলাদেশের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার। বর্তমান বৈশ্বিক অবস্থায় এই রিজার্ভের পরিমাণ সন্তোষজনক এবং তা ক্রমান্বয়ে বাড়ছে। তিনি শুক্রবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা শুরু করেছিলাম তখন রিজার্ভের পরিমাণ ছিলো ৭ বিলিয়ন ডলার। ৭ বিলিয়ন ডলার থেকে আমরা সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। আজকে বিশ্বে যে সংঘাত সে কারণে আমাদের বর্তমান রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটাও তুলনামূলক অনেক বেশি। যা প্রতিদিনই বাড়ছে।নগরীর রামঘাটলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সভায় অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন,২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আর আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সকলের প্রচেষ্টায়। অর্থমন্ত্রী আরো বলেন, জাতির পিতা আমাদের ভৌগলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তাঁর জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। কারণ সেই সুযোগটি তিনি পাননি। জাতির পিতার সেই অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক রেলমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে, তখন বিএনপি-জামাত দেশকে পেছনের দিকে নিয়ে যেতে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের মানুষ উন্নয়ন চায়। তাই জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা অওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, গোলাম সারোয়ার, ইলিয়াস মিয়া,যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক
সম্পাদক জাহাঙ্গীর আলম রতন,পার্থ সারথি দত্ত, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু প্রমুখ। আলোচনা সভার আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০