1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৭৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে১৩০জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে লাল গালিচা ও লাল সবুজের প্যান্ডেলে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন,কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, বাহাউদ্দীন রেজা বীর প্রতীক, জেলা পিপি অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মিসেস পাপড়ী বসু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধারা। তাদের সংবর্ধনা দিতে পেরে আমরা গৌরববোধ করছি। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার প্রায় ১৩০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০