1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৯ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয় মেলা কর্তৃপক্ষের আয়োজনে ফরিদগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহীন) এর সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় বক্তারা বলেন,১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী তাদের এদেশীয় সহযোগীদের সহায়তায় আমাদের বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। সে বছর মার্চ মাসে মুক্তিযুদ্ধের সূচনা–মুহূর্তেও তারা অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের এটি একটি বিশেষ তাৎপর্যময় দিক। পাকিস্তানি শাসকেরা বাঙালি বুদ্ধিজীবীদের বেছে বেছে পরিকল্পিতভাবে হত্যা করেছিল আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করার দুরভিসন্ধি থেকে।
১৯৭১ সালে আমাদের বিজয়ের আগমুহূর্তে যখন দখলদার পাকিস্তানি বাহিনী বুঝতে পারে যে তাদের পরাজয় অনিবার্য, তখন তারা তালিকা করে জাতির বরেণ্য সন্তানদের হত্যার জন্য ঘাতক বাহিনী আলবদর-আলশামসকে লেলিয়ে দেয়। তারা মার্চের নৃশংসতার পুনরাবৃত্তি করে ডিসেম্বরে, পরাজয়ের আগমুহর্তে চূড়ান্ত আঘাত হানে অদূর ভবিষ্যতের স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অভিপ্রায়ে।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপটি কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাবেক ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের নবনির্মিত চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী।
১৬ নং ইউনিয়ন চেয়ারম্যান শরীফ হোসেন খান, ১০ নং ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন ভূইয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০