1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটায় আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৮২ বার দেখা হয়েছে

এইচ এম সাগর: হিরামন খুলনা ব‍্যুরো

এবার আমন ধানের বাম্পার ফলনে খুশি খুলনার বটিয়াঘাটার স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে অতিরিক্ত খরায় বীজতলা বিলম্ব হলেও বটিয়াঘাটা কৃষি অফিসের পরামর্শে সব প্রতিকূলতা কাটিয়ে উঠে জমিগুলোতে এখন বাতাসে রোপা আমন ধানের শীষ দোল খাচ্ছে। ধানের ফলন ভালো হওয়ায় হাঁসি ফুটেছে কৃষকের মুখে। চাষিরা এখন অপেক্ষায় আছেন আমন ধান ঘরে তোলার জন‍্য। মাঝেমধ্যে আকাশে মেঘাচ্ছন্ন হওয়ায় দুরচিন্তায় রয়েছে তারা। বটিয়াঘাটা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার বটিয়াঘাটা উপজেলার ৭ ইউনিয়নে ১৭ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান খরিপ-২ মৌসুমে ধানের আবাদ হয়েছে। যা উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৩ হাজার, ৮শ ৩৪ মেট্রিক টন। চাষকৃত জাতের নাম হাইব্রিড ধানি গোল্ড, ব্লাক ১০, এগ্রো ১২,ব্যাভিলন, এ জেড ৭০০৬ মিলে সর্ব মোট ১১৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। যার ফলন হবে প্রতি হেক্টরে৬,২৫ টন। স্হানীয় জাত জটাই বালাম,বাসফুল বালাম,মরিজসাইল ও কাচড়াসহ ২২ জাতের ধান চাষ হয়েছে ১০ হাজার, ৪ শ ৫৫ হেক্টর জমিতে। যা উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ২,৭২ মেট্রিক টন। এছাড়া উপসী জাতীয় ধানের চাষ হয়েছে ৭ হাজার ৩০ হেক্টর জমিতে। জাতিগুলি হলো বি আর-১০,১১,২২।
বিনা- ১০,১৯,২৩। ব্রি ধান- ৩০,৩৪,৩৯,৪৯, ৫২,
৬৭,৬২,৭৩,৭৫,৭৬,৭৭,৭৮, ৮৭ চাষ হয়েছে। যা প্রতি হেক্টরে উৎপাদন হবে ৪,৭০ মেট্রিক টন। ধান চাষি শেখ দাউদ আলী,রঞ্জন,আমিন শেখ, তুরান,অজিত রায় বলেন,এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ভাল ফলন হবে বলে আশা করছি। আমাদের এলাকায় দায়িত্ব প্রাপ্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান ভাইর পরামর্শে পোকা ও রোগ থেকে আমন ধান বাঁচাতে বালাই নাশক দেয়া হয়েছে। তিনি সব সময় আমাদের পাশে থাকেন। পোকা মাকড় ঠেকাতে কীটনাশকের পরিবর্তে আমরা আলোর ফাঁদ ব্যবহার করে থাকি। এবার আমন চাষে খরচ বাদে অধিক লাভ হবে বলে আশা করছি। বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম জানান, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে রোপা আমন ধানের বাম্পার ফলন আশা করা হচ্ছে। পোকা-মাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছেন। কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আলোর ফাঁদ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি ফলন উৎপাদন হবে। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০