1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডোমারে অগনিত দর্শকের মাঝে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলায় অনুষ্ঠিত হলো দেশের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা। মঙ্গলবার(১৩ডিসেম্বর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন উন্মুক্ত মাঠে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করতে অগনিত দর্শক উপস্থিতি দেখা গেছে।
প্রতিযোগীতায় ক গ্রুপে বগুড়ার মামুন প্রথম ও পাঁচপীরের রেজা দ্বিতীয়,খ গ্রুপে ডোমারের আব্দুল হাদি প্রথম, ঝাড়বাড়ির মমিনুর দ্বিতীয় এবং গ গ্রুপে বগুড়ার জহুরুল প্রথম ও একই এলাকার আব্দুল মালেক দ্বিতীয় হয়েছে।
প্রথম পুরস্কার ছাগল ও ২য় পুরস্কার টিভি বিজয়ীদের উপহার দেওয়া হয়েছে।
প্রতিযোগীতায় নীলফামারী জেলা ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর, বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বলবান সুদর্শন ঘোড়া নিয়ে শোয়ারীরা অংশ গ্রহন করেন।
প্রবীণ ঘোড়া পালনকারী ডোমারের আলহাজ¦ আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মালেক, সামজসেবক মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
ঘোড়ার দৌড় প্রতিযোগীতা দেখতে আসা যুবক সামিউল আরেফিন হৃদয় বলেন, আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। খেলাগুলো মাঝেমধ্যে আয়োজন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আজকের এ খেলাটি দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। আমার খুব ভালো লেগেছে।
খেলা পরিচালনাকারী আলহাজ¦ আব্দুল্লাহ হেল কাফি বলেন, আজকে প্রায় ৩০ হাজারের অধিক সব বয়সী মানুষের উপস্থিতি দেখা গেছে। সবাই খুব আনন্দ পেয়েছে। আমরা প্রতি বছর এই ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করার চেষ্টা করবো।
প্রধান অতিথি ও প্রতিযোগীতাটির উদ্দ্যোক্তা তোফায়েল আহমেদ বলেন, যুব সমাজ এখন বিপদগামী হচ্ছে। খেলাধুলাই পারে সেই বিপদের পথ থেকে যুব সমাজকে রক্ষা করতে। ফুটবল, ক্রিকেট, ভলিবল ছাড়াও গ্রামীন খেলাগুলো নিয়মিত প্রয়োজন বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০