1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা বিজয় উৎসব ও সম্মাননা প্রদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৭২১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদের আয়োজনের প্রায় দেড়শো জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক নদী রক্ত পেরিয়ে শীর্ষক শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)। সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন হেলাল, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূইয়া, জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, কুমিল্লার প্রায় একশত পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানা জানানো হয়েছে। সম্মাননার অংশ হিসেবে সম্মাননা পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে  সন্ঝালনায় ছিলেন সৃজনশীল সংগঠক নিজাম উদ্দিন রাব্বী ও রুবেল কুদ্দুস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০