1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহারে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

কৃষকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণের লক্ষে নওগাঁর সাপাহারে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে ঋণ বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
মেলায় উপজেলার অগ্রণী,কৃষি, জনতা, ইসলামী, মার্কেন্টাইল ও আইএফআইসি ব্যাংক ৬ টি স্টল খুলে মেলায় অংশ গ্রহণ করেন। মেলার স্টলগুলো হতে কৃষি উৎপাদন বাড়াতে উপজেলার ৪৫ জন কৃষকের মধ্যে মোট ৪১ লাখ ২৮ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ এবং ১৭ লাখ ২৪ হাজার টাকা ঋণ আদায় হয়েছে। যার মধ্যে অগ্রণী ব্যাংক সাপাহার শাখা হতে ২৯ জন কৃষকের মধ্যে ১৬ লাখ ১৬ হাজার টাকা বিতরণ এবং ৩২ জন কৃষকের কাছে থেকে ১৭ লাখ ২৪ হাজার টাকা ঋণ আদায়, অগ্রণী ব্যাংক আইহাই শাখা হতে ৪ জন কৃষকের মধ্যে ৫ লাখ টাকা,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাপাহার শাখা হতে ৮ জন কৃষকের মধ্যে ১৬ লাখ ৬৭ হাজার টাকা এবং জনতা ব্যাংক নিশ্চিন্তপুর ও তিলনা শাখা হতে ৪ জন কৃষকের মধ্যে ৩ লাখ ৪৫ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, অগ্রণী ব্যাংক সাপাহার শাখা ব্যাবস্থাপক মমতাজুর রহমান সহ সকল ব্যাংকের শাখা ব্যাবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০