1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টায় নিবন্ধন পেল শিশু মোহাম্মদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬৫১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

পৃথিবীর আলো দেখার ১০ ঘণ্টার মধ্যে জন্ম নিবন্ধন হাতে পেয়েছে মোহাম্মদ বিন সুফিয়ান নামের শিশু।
গত (১০ ডিসেম্বর) রাত ১২টা ৫ মিনিটে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে শিশুটি।
রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় জন্মনিবন্ধন হাতে পায় তার পরিবার। নগরীর ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শিশুর নিবন্ধন করা হয়।
২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন বলেন, আমরা নিভৃতে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি, জন্ম নিবন্ধন যার অন্যতম। রোববার অফিস খোলার পরপর শিশুর বাবা নিবন্ধনের অনলাইন আবেদন নিয়ে আসেন। প্রথম দিন নিবন্ধন করতে এসেছে দেখে আমরাও খুশি হয়েছি। আমরা তাকে মিষ্টিমুখ করালাম। এ কাজটির মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে। তথ্য মতে, ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টার মধ্যে নিবন্ধন পেয়েছে মোহাম্মদ বিন সুফিয়ান নামের নবজাতক।
নবজাতকের বাবা আবু সুফিয়ান রাসেল বলেন, আমার সন্তান বড় হয়ে যখন জানবে, সে জন্মের প্রথম দিনে দেশের কাছে একটি স্বীকৃতি লাভ করেছে। তার দেশপ্রেম বাড়বে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। দেশে মোট ১৮টি নাগরিক সেবা রয়েছে, যা জন্ম নিবন্ধন ছাড়া প্রদান করা হয় না। তাই যথাসময়ে জন্ম নিবন্ধনের বিষয়ে আমরা উৎসাহিত করি। সে লক্ষ্যে প্রতিবছর ৬ অক্টোবর জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০