1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আগাম আনারসে সুদিন ফিরেছে চাষিদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৯২৭ বার দেখা হয়েছে

গত বছরের তুলনায় এবারও আনারসের দাম কিছুটা বেশি রয়েছে। এবছর শ্রীমঙ্গল প্রায় ৪১২ হেক্টর জমিতে ও কমলগঞ্জের কিছু জমিতেও আনারসের চাষ হয়েছে।

এ দুই উপজেলার বিভিন্ন বাগান থেকে প্রতিদিন শ্রীমঙ্গলের পাইকারি বাজারের আড়তে নিয়ে আসা হয় আনারসগুলো। এই আনারসগুলো পাইকারির পাশাপাশি খোলা বাজারে বিপুল পরিমাণ কেনাবেচা হয়ে থাকে।

এছাড়াও শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উৎপাদিত আনারসগুলো প্রতিদিনই ট্রাক, পিকআপ আর ভ্যান ভর্তি করে বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়ে যান ক্রেতারা।

সংশ্লিষ্টরা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে পাহাড়ি উচু-নিচু টিলায় ষাটের দশক থেকেই এই আনারস চাষ শুরু হয়। এখানকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু আনারস চাষের জন্য বেশ উপযোগী। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সারা বছরই কমবেশি আনারস পৌঁছে যায়। এবার বিভিন্ন বাগানে চাষ করা আনারসের আগাম ফলন ভালো হয়েছে। ভালো ফলনের কারণে গত বছরের তুলনায় এবার আগাম আনারসের দাম কিছুটা বেশি রয়েছে।

শ্রীমঙ্গলের কালাপুর মাইজদি এলাকার আনারস চাষি রশিদ মিয়া ও কমলগঞ্জের বাঘমারা গ্রামের সোবহান মিয়া বলেন, এবার আগাম ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে আনারস উত্তোলন করে বিক্রি করেছেন। সার ও চারার দাম বৃদ্ধি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সব মিলিয়ে আনারসের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এরপরও যা দাম পাচ্ছেন, তাতে লাভ হয়েছে।

শ্রীমঙ্গলের কাচাঁমাল আড়তদার বিল্লাল মিয়া বলেন, ‘এ বছর উপজেলার বিভিন্ন জায়গা থেকে বাজারে আগাম আনারস আসছে। চাষিদের কাছ থেকে কিনে তা বড় বড় পাইকারদের কাছে বিক্রি করছেন তিনি।

গত বছরের চেয়ে এবার রমজানের কারণে দাম কিছুটা বেশি। প্রতিটি আনারস সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ৫০/৬০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর আনারসের দাম ছিল পিস ১০ থেকে ৪৫ টাকা পর্যন্ত।’

আনারসের আগাম ফলনের বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমীন মোনালিসা বলেন, ‘শ্রীমঙ্গলে এবার আনারসের চাষে ফলন ভালো হয়েছে। আনারসের আগাম উৎপাদন বৃদ্ধির জন্য চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ কৃষি কার্যালয় থেকে দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০