1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ছেলের হাতে মা খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৭১০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ছেলের হাতে খুন হয়েছেন মা। শনিবার দুপুরে লালমাই উপজেলার কনকশ্রী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম (৫৫) কনকশ্রী দক্ষিণপাড়া গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী। এই খুনের অভিযোগে তাঁর ছেলে নুরে আলম সবুজকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা বলেন,কয়েক দিন আগে সৌদি আরব থেকে দেশে আসে নুরে আলম। করোনা মহামারির কারণে দুই বছর প্রবাসে থাকলেও দেশে টাকাপয়সা পাঠাতে পারেনি। দেশে ফিরে বাবাকেও মারধর করে সে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে পাশের মামার বাড়ি গিয়ে মামা ও মামাতো বোনকে মারধর করতে থাকে নুরে আলম। খবর পেয়ে নুরজাহান বেগম ছেলের হাত থেকে ভাই-ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় নুরে আলম তার হাতে থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যাকাণ্ডের পর সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে দেয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সবুজকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০