1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি আবদুল মজিদ, সম্পাদক আবুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৬৬৯ বার দেখা হয়েছে

আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যক্ষ আবদুল মজিদকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি
ও একেএম সিদ্দিকুর রহমান আবুলকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় আগামী তিন বছরের জন্য ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ ও উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়,বশিরুল আলম মিয়াজী,সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ও নাছির উদ্দীন আহমেদ শিশির, হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম
আজাদ,হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য মহিউদ্দিন খন্দকার ও মো. শহীদুল্লাহ, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামী লীগ নেতা শাহিনুজ্জামান খোকন, মাহবুব খন্দকার, গাজী ইলিয়াছ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০