1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সদর আ’লীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৪ বার দেখা হয়েছে

শাকিল আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে উপজেলার পূর্বাচল ৩ শ ফিট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পরে জয়বাংলা চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।বিক্ষোভ মিছিলের নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী বলেন বিএনপি সমাবেশের নামে দেশে নৈরাজ্য তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাঁরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দিকে ঠেলে দিতে চাচ্ছে। তাই তাদের প্রতিরোধ করতে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন থেকে মাঠে অবস্থা নিবে।এসয়ম উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া,সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন ভুইঁয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম,মনির হোসেন, নবি হোসেন,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০