1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি লোটাস কামাল, সম্পাদক মুজিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের তৃণমুল নেতৃবৃন্দ অবশেষে জেলা আওয়ামীলীগের সভাপতি লোটাস কামাল এমপি ও সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপির প্রতিই পূনরায় তাদের আস্থা রাখলেন। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বর্তমান সভাপতি লোটাস কামালকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুল হককে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করলে মুহুর্মুহু করতালির মাধ্যমে তৃণমুল নেতৃবৃন্দ তা সমর্থন জানান। এ দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের পূনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামাল এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি এবং অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
উল্লেখ্য ২০১৬ সালে ২৩ জুলাই সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০