1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

সড়ক দুর্ঘটনায় আহত কণ্ঠশিল্পী নোবেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৮২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এতে তার মাথা ও কপালে ৩০টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে ভাল আছেন এই সঙ্গীত শিল্পী।

নোবেল নিজেই তার ফেসবুক পেজে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। সঙ্গে দিয়েছেন কিছু ছবিও।

ভারতীয় রিয়্যালিটি শো থেকে আলোচনায় আসা এ গায়ক জানান, বৃহস্পতিবার রাতে অসতর্কভাবে রাস্তা পার হতে যাওয়া এক বয়স্ক লোককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে পুরো ঘটনার বিস্তারিত জানাননি তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক পোস্টে রসিকতার সুরে নোবেল লেখেন, “আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।”

প্রথম পোস্টে ব্যান্ডেজবাধা মুখের সেলফি শেয়ার করলেও শুক্রবার সকালে পোস্ট করেন রক্তমাখা ছবি।

ক্যাপশনে নোবেল লেখেন, “এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০