1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গরমে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পানীয়গুলো

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাকালে সুস্থ এবং নিরাপদ থাকতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। খাদ্যতালিকায় কিছু পানীয় রাখতে পারেন যেগুলো গরম কমানোর পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

বাটারমিল্ক বা লাচ্ছি: গরমে বাটারমিল্ক বা লাচ্ছি অনেকেরই পছন্দের পানীয়। টাটকা দই দিয়ে তৈরি শরীর শীতলকারী এই পানীয়ে অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া থাকে। এটি হজমক্রিয়া ঠিক রাখে, শরীর আর্দ্র রাখার পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পানীয় আরো স্বাস্থ্যকর করতে এতে কয়েকটি পুদিনা পাতা আর এক চিমটি জিরা গুঁড়া মেশাতে পারেন। পুদিনায় সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ই, এ রয়েছে। এই সকল উপাদানেই রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

আম পান্না: গ্রীষ্মকালীন ফল আম কাঁচা বা পাকা যে অবস্থায়তেই এটি আপনাকে প্রয়োজনীয় কিছু পুষ্টি জোগাবে।
কাঁচা আম, গোলমরিচ গুঁড়া, বিট লবণ, জিরা ভাজা গুঁড়া, গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন আম পান্না। এটি শরীর আর্দ্র রাখবে, ডায়রিয়া প্রতিরোধ করবে। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

বেল শরবত: গরমে শরীর আর্দ্র রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি জোগাতে বেলের শরবতের জুড়ি নেই। এতে উচ্চমাত্রায় ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এটি পাকস্থলী ঠান্ডা রাখে এবং পেটে ব্যাকটেয়া এবং ভাইরাস বৃদ্ধিতে বাধা দিয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গ্রিন স্মুদি: পালং, শশা, আমলকীর রস দিয়ে তৈরি গ্রিন স্মুদি সকালে খেলে হজম সমস্যা দূর করবে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। পালং এবং আমলকীতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, বেটা ক্যারোটিন রয়েছে যা প্রদাহ প্ররোধ করে। শশা শরীরকে রাখে আর্দ্র। ভালো স্বাদ পেতে এর সঙ্গে লেবুর রস এবং রক সল্ট মেশাতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০