1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে অক্সফোর্ড স্কুলের একাডেমিক বৃত্তি প্রদান ও জিপিএ ৫ প্রাপ্তিদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার কুমিল্লা

দেবীদ্বার উপজেলার শীর্ষ স্থান অর্জনকারী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ২০২২ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও ৪৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার ১ম স্থান অর্জন করেন। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় স্কুলের মিলনায়তনে ৬ষ্ঠ থেকে ৯ ম শ্রেনীর ২০ জন মেধবী ছাত্র ছাত্রীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান এবং জিপিএ ৫ পাপ্তিদের প্রত্যেকদেরকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। স্কুলে পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মানছুরুল হক এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ এর প্রধান অতিথির উপস্থিততে এ অনুষ্ঠান করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাইনুউদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন অক্সফোর্ড স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মো. ফখরুল ইসলাম মোশাররফ,পরিচালনা পর্ষদ এর সদস অধ্যাপক মো. মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. নরুল ইসলাম। সারা দেশজুড়ে গত ২৮ নভেম্বর রোজ সোমবার প্রকাশ করা হয় ২০২২সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের মোট পরীক্ষার্থী ১৩০ জন। এর মধ্যে শত ভাগ পাশ এবং জিপিএ ৫ পয়েছেন ৪৪ জন। এদিকে উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয় এবং ৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০