1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ব্যাডমিন্টন খেলার সময় বন্ধুকে হত্যার ঘটনায় আটক ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলার সময় কলেজ শিক্ষার্থী মো.পাভেলকে (১৮) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।রোববার (৪ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।আটককৃতরা হলেন- ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।আব্দুল মান্নান বলেন, আসামি রাকিব আর পাভেল বন্ধু ছিলেন। ঘটনার একমাস আগে ফেনী মহিপাল কলেজে আধিপত্যকে কেন্দ্র করে রাকিবকে মারধর করেন পাভেল। এর জেরে পাভেলের উপর রাগ হয় রাকিবের। এরপর থেকেই পাভেল কখন তার নানা বাড়ি আসবে সে দিকে খোঁজ রাখতে শুরু করেন রাকিব। নানা বাড়িতে বেড়াতে আসলে ব্যাডমিন্টন খেলার সময় পাভেলকে রাকিব ও তার সহযোগী অনিক সুইস গিয়ার দিয়ে পেটে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় পাভেলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে পাভেল মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০