1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নীলফামারী ডোমারে স্বল্প জমিতে অধিক সাথী ফসল চাষ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৮২৮ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল , নীলফামারী

কৃষকরা স্বল্প জমিতে অধিক ফসল পেতে চাষ করছে সাথী ফসল। এক মৌসুমে একই সময়ে ফসলের মধ্যে ফসল চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছে চাষীরা।

নীলফামারীর ডোমার উপজেলার অনেক কৃষক চাষের জমিতে আলু ক্ষেতে আখ, কলা চাষের ক্ষেতে কপি,শাক প্রভৃতি চাষ করছেন।
সরেজমিনে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বসন্ততলা এলাকার প্রান্তিক চাষী মো. আমিন তার কলা চাষের ক্ষেতে কাজ করার সময় কথা হয়। সেখানে দেখা যায়, দুই বিঘা(৬৬শতক) জমিতে কলা গাছ লাগিয়েছেন। কলা ক্ষেতের মধ্যে বাধাঁ কপি ক্ষেত পরিচর্যা করছে। আমিন জানায়, প্রাকৃতিক কোন কারনে ক্ষেত নষ্ট না হলে প্রতি বিঘায় লক্ষাধিক টাকার কলা বিক্রি করা যাবে। এরই মধ্যে কপি বিক্রি করার উপযোগী হয়ে উঠেছে। বর্তমানে সবজির দাম ভালো চলছে। সেই হিসেবে চল্লিশ,পঞ্চাশ হাজার টাকার কপি বিক্রি হতে পারে। কপি বিক্রি শেষ হলে ওই ক্ষেতেই পাটশাক অথবা শাক জাতীয় ফসল চাষ করে প্রতি বিঘায় দশ, বারো হাজার টাকা পাওয়া যেতে পারে। চুক্তিভিত্তিক নেওয়া জমিতে কম সময়ে, কম জমিতে এক মৌসুমে অধিক ফলন পেতে একাধিক ফসল চাষ করছি। একই এলাকার জয়নাল আবেদিন, নুরুল ইসলাম আলুর ক্ষেতে আখঁ চাষ করতে দেখা গেছে। তারা জানায় আলু ঘরে তোলার পর আখ ক্ষেত পরিচর্যা করা হবে। এতে দু’টো ফসলেই সঠিক সময়ে পাওয়া যাবে।
এ ব্যাপারে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদুল হক বলেন সাথী ফসল চাষ, কৃষক স্বল্প জমিতে অধিক আয় করার একটি কৌশল। আমরা তাদেরকে সাথী ফসল চাষযোগ্য জমিতে চাষ করতে উৎসাহ দিয়ে থাকি। যথা সময়ে সার ও বালাই নাশক প্রয়োগে পরামর্শসহ দেখ ভাল করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০