1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বন্ধুকে হত্যা ১৬ বছর পর মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৮১১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় টাকার জন্য বন্ধুকে হত্যার দায়ে মো. ইসমাইল নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। মৃত্যুদণ্ডের সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেবেকা সুলতানা জানান, ২০০৬ সালে দেবিদ্বার উপজেলার সানানগর ফকির বাড়ির শাহজাহান রিকশা কেনার জন্য চার হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় তার বন্ধু মো. কবির ও মো. ইসমাইলকে সঙ্গে নিয়ে যান। সেদিন বের হওয়ার পর শাহজাহান আর বাড়ি ফেরেনি। পরে বাড়ির পাশ থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
এ ঘটনার পর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন শাহজাহানের স্ত্রী আমেনা বেগম। কিছুদিন পর মামলায় ইসমাইল ও কবিরকে আসামি করে আদালতে চার্জশিট দেয় দেবিদ্বার থানা পুলিশ। ইসমাইল ঘটনার সত্যতা স্বীকার করেছিল। সে শাহজাহানকে মাথায় ইট দিয়ে আঘাত করে তার চার হাজার টাকা লুট করে বলে জানায়। ঘটনার ১৬ বছর পর আজ ইসমাইলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ইসমাইল উপস্থিত ছিল না। মামলার অপর আসামি কবিরকে খালাস দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০