1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদপুরে ৩০ কেজি গাঁজাসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।
ওসি মো.শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সে মোতাবেক মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদুর রাজ্জাক,গ্রাম-উলুবাড়িয়া,ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম শিকদার,গ্রাম-দিঘল,শালিখা,মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলুবাড়িয়া,শৈলকুপা,ঝিনাইদহ কে আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০