1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৭৯১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ২৮ কেজি গাঁজাসহ ইব্রাহীম এবং আনারুল হক নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ০১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কচুয়া চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকারীরা হলো- শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কুচাইপট্টি মাইজারহাট গ্রামের সেকান্দার কাজী এর ছেলে ইব্রাহীম (৩০); গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার বাড়ুয়া গ্রামের মোঃ জহুরুল হক এর ছেলে মোঃ আনারুল হক (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন নিশ্চিত করেছেন।তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লা, শরীয়তপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০