1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডাকাতির পর গৃহবধূকে খুনের ১৬ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৮৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৩০নভেম্বর) বেলা ১২ টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার দাউদকান্দির বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব মুরাদনগর উপজেলার বরইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, দাউদকান্দি সাতপাড়া গ্রামের শফিকুল বাসার, একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন জানান, আসামীরা ২০০৭ সালের ১৯। জানুয়ারি রাতে একদল ডাকাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করতে গিয়ে গৃহবধূ শাহনাজ বেগমকে খুন করে। ঘটনার দিন গৃহবধূর স্বামী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০