1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের জিপিএ ৫ পাপ্তিদের ফুলের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৭০৩ বার দেখা হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার,কুমিল্লা

মহামারি করোনা শিক্ষা ব্যবস্থায় কিছুটা স্থবিরতা করে দিলেও তথ্য প্রযুক্তির ব্যবহার করে এসএসসি পরীক্ষায় উপজেলার শীর্ষস্থান অর্জন করেন দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও জিপিএ ৫ পেয়ে পুরো উপজেলায় ১ম স্থান অর্জন করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার সকাল ১১ টায় জিপিএ ৫ পাপ্তি সকল ছাত্র ও ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন ওই স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি ডা.মানছুরল হক ও পরিচালনা পর্ষদ এর সদস্য মোহাম্মদ আলী মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম,সহকারী শিক্ষক,সাংবাদিক এ আর আহমেদ হোসাইন, মো. আতিকুর রহমান, মো. সাদ্দাম হোসেন,মো. ইব্রাহীম খলিল,মো.রুবেল রানা,ও মাহবুবা নীলাসহ আরোও অনেকে।
সারা দেশজুড়ে সোমবার ২৮ নভেম্বর প্রকাশ করা হয় ২০২২সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের মোট পরীক্ষার্থী ১৩০ জন এ স্কুল শত ভাগ পাশ এবং ৪৪ জন জিপিএ ৫ অর্জন করেন। উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয়।৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি দাখিল মাদ্রাসা। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন। ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৩৮৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০