1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ডিবি পুলিশের গাড়িতে হামলা,বন্দুকযুদ্ধে’ আহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৭৪৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বুড়িচং উপজেলার কাকিয়ারচর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলার ঘটনায় বন্দুকযুদ্ধে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। তিনি জানান আহত ২৯ বছর বয়সী যুবক আবু ইউসুফ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসারত আছেন। সে
বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
রাজেশ বড়ুয়া বলেন, সোমবার মধ্যরাতে ডিবির একটি টিম বুড়িচং থানার নিমসার সংলগ্ন আবিদপুর যাওয়ার রাস্তায় কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা গেলে (চালক) গাড়ি থামায়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের ধানক্ষেত হতে ৭-৮ জন সশস্ত্র ডাকাত দল গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে।
ডিবির অফিসার ও ফোর্সরা দ্রুত গাড়ি থেকে নামলে সশস্ত্র ডাকাত দল ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ দেখে আক্রমণাত্মকভাবে তাদের লক্ষ্য করে গুলি করে।’
তিনি আরও বলেন,‘তখন ডিবি পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত দল দিকবেদিক পালাতে থাকে। গুলির ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও ডিবি পুলিশ সড়কের পাশের ধানক্ষেত ও খালি জায়গায় তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাতকে পেয়ে হেফাজতে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল থেকে একটি পাইপ গান,একটি ছেনি (লম্বা দা), একটি কিরিচ,একটি লোহার রড,একটি কার্তুজ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০