1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

এসএসসির ফলাফলে আবারও শীর্ষস্থান দেবীদ্বার অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৭১২ বার দেখা হয়েছে

এ আর আহমেদ হোসাইন: দেবীদ্বার কুমিল্লা

কুমিল্লা দেবীদ্বারে ২০২২ সালের এসএসসির ৫২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫১০০ জন, জিপিএ- ৫ পেয়েছেন- ৫৬৬ জন পাসের হার ৯৭ দশমিক ১৭ %। দাখিল পরীক্ষার্থী সংখ্যা মোট ১০৯২ জনের মধ্যে ৯২৪ জন পাশ করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৫২ জন,পাসের হার ৮৪ দশমিক ৬২%। অপর দিকে এসএসসি ভোকেশনাল ৪২৪ জন এর মধ্যে কৃতকার্য ৩৫৫ জন জিপিএ ৫ পেয়েছেন-৩১জন। পাশের হার ৮৩ দশমিক ৫২ %। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওায়াহিদ মো. সালেহ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয়। ৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি দাখিল মাদ্রাসা। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন। ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৩৮৬ জন। উপজেলার শীর্ষস্থানে ১ম স্থান অর্জন করেছেন দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ১৩০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৩০ জনই পাশ করেছেন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৪৪ জন। ২ য় স্থান অর্জন করেছেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ দিব্যালয়। এ স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ২৪১ জন, এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৮০ জন। উপজেলার ৩য় স্থান অর্জন করেছেন মফিজ উদ্দীন আহমেদ বালিকা উচ্চ বিদ্যায়ল। এ স্কুলে জিপিএ- ৫ পয়েছেন ৭৪ জন। পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৩৪জন এদের মধ্যে কৃতকার্য ২৩১জন এবং পাশের হার ৯৮ দশমিক ৭২%।
এ দিকে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শত ভাগ পাশ ও জিপিএ- ৫ পেয়ে সেরা হয়ে উপজেলার শীর্ষস্থান অর্জন করায় সোমবার দুপুরে স্কুলে ছাত্ররা একটি আনন্দ রেলী বের করে পৌর সভার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০