1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভাঙলো ২৪২ রানের জুটি, ১৬৩ রানে ফিরলেন শান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১০২৫ বার দেখা হয়েছে

ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে গতকাল বুধবার (২১ এপ্রিল) স্বপ্নের এক দিন পার করেছিল বাংলাদেশ। পাল্লেকেলেতে প্রথম দিনের তিন সেশনেই একক আধিপত্য ছিল বাংলাদেশের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক, আর নাজমুল হোসেন শান্ত ১২৬ রানে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিন মাঠে নেমে আগের দিনের মতোই সাবলীল ছিলেন এই দুই ব্যাটসম্যান। প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করে তারা স্কোরবোর্ডে যোগ করে ৭৬ রান। ২ উইকেটে ৩০২ রানে দিন শুরু করা বাংলাদেশ ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে যায় ৩৭৮ রানে। দলকে বড় স্কোর এনে দেওয়ার পথে সেঞ্চুরি উদযাপন করেন মুমিনুল। এটি তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। আর প্রথম শতককে দেড়শতে নিয়ে যান শান্ত।

লাঞ্চ বিরতির পর প্রথম সেঞ্চুরিকে দেড়শ ছাড়িয়ে নেওয়ার পর ডাবলের দিকে এগোচ্ছিলেন বাঁহাতি ওপেনার শান্ত। কিন্তু লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ তুলে দিলেন ১৬৩ রান করে। এর ফলে মুমিনুল হকের সঙ্গে তার ২৪২ রানের রেকর্ড জুটি ভাঙে। দলের রান তখন ৩৯৪।

স্কোর: বাংলাদেশ ১২৬ ওভারে ৩৯৮/৩ (মুশফিক ০*, মুমিনুল ১১৬*)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০