1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় এক দিন আগেই সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা টাউন হল মাঠে শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। চলছে মঞ্চ তৈরির কাজ। তার আগেই পার্শ্ববর্তী জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা কুমিল্লায় এসে গেছেন। তাদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, হাজার হাজার নেতা-কর্মী কুমিল্লামুখী। সড়কগুলোতে এখন নেতা-কর্মীর ভিড়।
কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত ২৫ হাজার কর্মীকে আমি রিসিভ করেছি। তাদের বড় অংশই চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জসহ কুমিল্লার ১৭টি উপজেলা থেকে এসেছেন। আমার ৭৮টি ফ্ল্যাট ও আবাসিক হোটেলে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের জন্য তিন বেলা খাবার ও ত্রিপল বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। এক দিন আগেই সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা
সাক্কু আরও জানান, ‌‌গতকাল রাতে তার টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। তবে তিনি এতে বিচলিত নন। সাক্কু বলেন, ‘সমাবেশ সফল করতে আগামীকাল সমাবেশস্থলেই আমরা জুমার নামাজ আদায় করব।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি জসিম উদ্দিন বলেন,আমরা সমাবেশস্থল থেকে একটু দূরে কেন্দ্রীয় ঈদগায় জুমার নামাজ আদায় করব। সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০