1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে শীতকালীন সবজিতে সোনালী ফসলে কৃষকের হাসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৮১৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে শাক-সবজির আলাদা খ্যাতি রয়েছে সারাদেশে। জেলার সবজির গুণগত মান ভালো ও পুষ্টিকর হওয়ায় সারাদেশেই এখানকার সবজির চাহিদা রয়েছে। জেলার বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে এখন নানা সবজির সমারহ। সিম, ফুলকপিসহ হরেক রকম শীতকালীন সবজিতে হেসে উঠেছে ফসলের মাঠ। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও কুয়াশার কারণে শীতের আগাম শাকসবজির আশাব্যঞ্জক ফলন না পেলেও এখন সবধরনের সবজির উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন কৃষক। দেবীদ্বার উপজেলা সবজি চাষ বেশি হয় চাপানগর, বিজলী বাজার, ছোট আলমপুর ও মোহনপুর ও ফুলতলী।

আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, মুলা, সিম, ঢেড়শ, কুমড়া, বেগুনসহ অন্য শীতকালীন সবজির। শীতের শুরুতে পাইকারি বাজারগুলোতে তেমন সরবরাহ না থাকলেও এখন বাড়ছে সবধরনের পাইকারি সবজি বাজারে বিক্রি করতে নিয়ে আসেন কৃষকরা।
কৃষক শাহ আলম মিয়ার সাথে কথা হয় । তিনি আমাদেরকে বলেন, এ বছর ১ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। ফুলকপি উৎপাদন ভালো হয়েছে। বাজারে ফুলকপি দাম ও ভালো পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে জমির অর্ধেক ফুলকপি বিক্রি করে জমির খরচ তুলে ফেলেছি। যার ফলে আমার লাভ ভালোই হবে। দেবীদ্বার উপজেলার দক্ষিণ ভিংলা বাড়ি কৃষক হুমায়ূন মিয়া বলেন, এবার মৌসুমের শুরুতে কুয়াশা ও অতিবৃষ্টির কারণে শীতকালীন সবজির ফলন বেশি হয়নি। তবে ধীরে ধীরে আবহাওয়া অনূকূলে আসায় শীতকালীন সবজিতে হেসে উঠেছে আমাদের ফসলের মাঠ। সব চাষির উৎপাদন ভালো হয়েছে। বাজারে চাহিদার তুলনায় সবজির সমারোহ বেশি। যে কারণে সকল সবজির দাম কম। দাম কম হলেও এবার কৃষকরা লাভবানই হবে বলে জানান কৃষক পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০