1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিএনপি ক্ষমতায় আসলে ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বরকত উল্লা বুলু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৬১১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় আসলে নাম পরিবর্তন করে ‘কুমিল্লা’ নামেই বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু। তিনি বলেন,আমরা জানতে পেরেছি মেঘনা নামে কুমিল্লা বিভাগ করা হচ্ছে। কিন্তু বৃহত্তর কুমিল্লার মানুষের প্রাণের দাবি‘কুমিল্লা’ নামে বিভাগ। আমরাও সবসময় কুমিল্লা নামেই বিভাগ চেয়েছি। তাই বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে মানুষের দাবির প্রেক্ষিতে ‘মেঘনা’ নাম পরিবর্তন ‘কুমিল্লা’ নামেই বিভাগ করা হবে।
বুধবার বিকেলে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ শর্তে বিএনপিকে এখানে সমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
১০ শর্তে সমাবেশের অনুমতি পাওয়া প্রসঙ্গে বরকত উল্লা বুলু বলেন, বিএনপি একটি সাংগঠনিক দল। দেশের অন্যতম বড় এ দলটি সমাবেশ করতে কোথাও শর্ত মানতে হবে তা আমরা মনে করি না। আমরা সমাবেশের অনুমতি পেয়েছি এটাই যথেষ্ট,এসব শর্তের বিষয়ে আমাদেরকে কিছু জিজ্ঞেস করবেন না। তিনি বলেন,কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। এই সরকারের পতনের জন্য মানুষ মুখিয়ে আছে। শুধু বিএনপির নেতা-কর্মীরাই নয়, সাধারণ মানুষও স্বতস্ফূর্তভাবে ২৬ নভেম্বরের গণসমাবেশে অংশ নিবে। লোকে লোকারণ্য হয়ে যাবে কুমিল্লা।

এসময় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন,বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী, যুবদলের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০