1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দায়িত্বভার গ্রহন করলেন গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৬৪৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি জননেতা আবু বক্কর সিদ্দিক সহ জেলা পরিষদের নবনির্বাচিত সকল সদস্য গণ দায়িত্বভার গ্রহন করেছেন।
আজ সোমবার দুপুরে এই দায়িত্বভার তুলে দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকতা আবদুর রউফ তালুকদার। প্রথমেই জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ পরিষদের সকল কমকর্তা কর্মচারিরা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
নব নির্বাচিত সদস্যগণ হলেন ১ নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক,২ নং ওয়ার্ডের সদস্য এম এস রহমান,৩ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম শান্ত,৪ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া,৫ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম,৬ নং ওয়ার্ডের সদস্য শাখওয়াত হোসেন, ৭ নং ওয়ার্ডের সদস্য শুকুর আলী ফিরোজ। সংরক্ষিত মহিলা সদস্য ১ নং ওয়ার্ড তৌহিদা বেগম,২ নং ওয়ার্ডের আরিফা বেগম,৩ নং ওয়ার্ডের রুনা আরজু মনোয়ারা বেগম।
এরপর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে তিনি জেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন করেন। শেষে দোয়া করে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত হন। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সাদুল্লাপুর, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু,সহ জেলার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলায় আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্যে দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে,সবাইকে সাথে নিয়ে গাইবান্ধা জেলা সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি নবনির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০