1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

জয়পুরহাটে ধর্ষর্ণের অভিযোগে প্রেমিকসহ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৮৯৪ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ,জয়পুরহাট

জয়পুরহাটে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হওয়া তরুনীর অভিযোগে তার প্রেমিকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,আক্কেলপুর উপজেলার পশ্চিম রুকিন্দীপুর তায়েজপাড়া গ্রামের আলী আশরাফের ছেলে সাগর হোসেন ও রুকিন্দীপুর ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন।
সোমবার(২১ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে,প্রায় দেড় মাস পূর্বে নওগাঁর বদলগাছী উপজেলার কান্দা গ্রামের ওই তরুনীর সাথে আসামী সাগরের মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই সুবাদে ১৯ নভেম্বর সকালে সাগর ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জয়পুরহাট শহরে ডেকে নিয়ে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে সাগরের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই তরুণীকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের একটি কলা বাগানের ভিতর ঢুকে সাগর ও তার বন্ধু ফরহাদ পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের পর ওই তরুনীকে নিয়ে অভিযুক্তরা জয়পুরহাট শহরে নিয়ে আসার পথে টহলরত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়লে মেয়েটির অভিযোগ শুনে পুলিশ দুইজনকে আটক করে।
এ ঘটনায় পরের দিন ওই তরুনী বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করলে সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০