1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

রাজধানীর কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে

সজীব আহমেদ রিওন কেরানীগঞ্জ ঢাকা

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানা (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার সম্রাট ও তার ভাগ্নে শিশু মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে তারা দুজনই পলাতক। শনিবার (১৯শে নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া ঋষি পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রানা একটি ডক ইয়ার্ডের কাজ করতেন। সে পারগেন্ডারিয়া এলাকার ঋষিপাড়ার ভুট্টু মিয়ার পুত্র। তিনি ঐ এলাকায় পরিবারসহ একটি বাসায় ভাড়া থাকতেন। রানার একটি সাত বছরের ছেলে ও স্ত্রী রয়েছে।
এ ব্যাপারে নিহত রানার চাচাতো ভাই রাসেল বলেন,আমার চাচাতো ভাই শুক্কুরের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির হয় এলাকার সম্রাট ও তার ভাগ্নে শিশু মিয়ার। বিষয়টি শুক্কুরের আপন বড় ভাই রানা মিয়াকে অবগত করে শুক্কুর। পরে রানা বিষয়টি জানতে সম্রাট ও তার ভাগ্নে শিশু মিয়ার কাছে যান। এসময় রানার সঙ্গে তর্কে জড়িয়ে যায় মামা-ভাগ্নে। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রানাকে এলোপাথাড়ি আঘাত করে তখন ঘটনাস্থলে আমার চাচাতো ভাই রানা মারা যায়।
সম্রাট ভাঙ্গারি টোকায় ও শিশুমিয়া গাড়ি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুচ্ছ বিষয়ে মামা-ভাগ্নে রানাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রানাকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে(মিটফোর্ড) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ একলাছ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। সম্রাট ও শিশু মিয়া রানাকে এলোপাথাড়ি ছুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে রানার মৃত্যু হয়। হত্যার সঙ্গে জড়িত দুজনেই পলাতক। তাদেরকে আটকের চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ জামান বলেন, রানা নামের এক যুবক ছুরিকাঘাতে মারা যাওয়ার ঘটনাটি সত্য। বিষয়টি নিয়ে তদন্ত চলছে ও আসামি আটকের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০