1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চায় না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৯২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চায় না। এটা তাদেরই (চালক-মালিক) ইচ্ছে এতে সরকারের কোন ইন্ধনও নেই। শনিবার বিকেলে কুমিল্লা জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামের পেট্রোল বোমা হামলায় নিহত যশোরের নুরুজ্জামান পাপলু ও তার মেয়ে যশোরের মাইশা তাসলিমের কথা উল্লেখ করে বলেন, মায়ের সামনে মাইশা মেয়েটা ছটফট করতে করতে মারা যায়। মেয়েটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে কিন্তু মা কিছু করতে পারছে না। এসব অভিজ্ঞতা তার মা আমাদের বলেছে। উদ্বোধন শেষে তিনি বইয়ের স্টল পরিদর্শন করেন।
কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত ছয়দিন ব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কে এম খালিদ এমপি। সভাপত্বি করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ ও পাপড়ি বসুসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০