1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুমিল্লায় ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৬১৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ১৮ নভেম্বর শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- মুন্সিগঞ্জ জেলার সদর ফপফথানার পূর্ব দেওসা গ্রামের মোঃ সোলেমান দেওয়ান এর ছেলে মোঃ রিপন দেওয়ান (৪৩) এবং লক্ষীপুর জেলার রায়পুর থানার চরপক্ষী গ্রামের আব্দুল গণি এর ছেলে মোঃ সবুজ (২৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে মুন্সিগঞ্জ, লক্ষীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০