1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁদপরে পলাতক জেএমবি সদস্য আটক: র‌্যাবে হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র এক সদস্যকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকেলে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. সেলিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সাথে জড়িত থাকায় ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে জেএমবির পলাতক আসামি মুহিবুল্লাহ (২৮) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,র‌্যাবের দায়ের করা নারায়নগঞ্জের ফতুল্লা থানার মামলার (নং- ৫১, তারিখ:২১/১০/২০২২ইং, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন‘সংশোধিত ২০১৩’ এর ৮/৯/৩) পলাতক আসামী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মহিবুল্লাহকে আটক করে। সে জেএমবির সদস্য বলে জানায় র‌্যাব। পরে আটককৃত ওই জঙ্গী সদস্যকে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে র‌্যাব-৩ এর সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সদস্য পলাতক আসামী মহিবুল্লাহ গত কয়েক মাস যাবত পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাকে আটক করে র‌্যাব-৩ এর কাছে হস্তান্তর করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০