1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সাক্কুর গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সরব হয়েছেন দলটির নেতা-কর্মীরা। রাত-দিন ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ২৬ নভেম্বর নগরীর টাউন হলে অনুষ্ঠেয় বিএনপির এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রীতিমতো উৎসবের আমেজ ছড়িয়েছে। কুমিল্লা বিএনপির রাজনীতিতে বিবদমান দুই পক্ষই এই সমাবেশ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে। কোন পক্ষ সমাবেশে নিজেদের বেশি শক্তিশালী প্রমাণ করতে পারবে,সমাবেশ সফল করার পাশাপাশি তারও যেন অলিখিত লড়াই এখন চলছে কুমিল্লায়। বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্য নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কুসিকের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
শুক্রবার(১৮ নভেম্বর)বিকলে নগরীর নানুয়া দিঘির পাড়ের রাজনৈতিক কার্যালয় হতে নগরীর দক্ষিণ ২৩ ও ২৪নং ওয়ার্ড,কালির বাজার,জয়পুর,ক্যান্টেরম্যান বোর্ড মার্কেট, কোটবাড়ি,চাঙ্গিনী,দিদার সমিতি,দৌলতপুর,গোবিন্দপুর ও টমচমব্রীজসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ সময় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর গণসংযোগ যেখানে মানুষের ঢল সেখানে।এসময় তার সাথে ছিলেন,শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মাসুক,বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের নেতা নজরুল ইসলাম স্বপন জেলা যুবদলের সহ সভাপতি মো.কবির হোসেন,কাজী আবেদ কবির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.বদরুল হাসান রাব্বু,ইকরাম হোসেন ইকু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০