1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মাওলানা ওয়াহিদ উদ্দিন খান আর নেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তাফসির তাজকিরুল কুরআনের লেখক ও খ্যাতনামা ভারতীয় আলেম মাওলানা ওয়াহিদ উদ্দিন খান আর নেই। করোনাভাইরাস সংক্রমিত হয়ে বুধবার রাতে রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে গত ১২ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর মাওলানা ওয়াহিদ উদ্দিন খানকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে জাফারুল ইসলাম খান দিল্লিভিত্তিক মিল্লি গেজেট পত্রিকার সম্পাদক। তিনি দিল্লির মাইনরিটি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। ছোট ছেলে সানিইয়াসনাইন খান ভারতের টেলিভিশন উপস্থাপক ও শিশু সাহিত্যিক।

মাওলানা ওয়াহিদ উদ্দিন খান ১৯২৫ সালে ভারতের উত্তর প্রদেশের আজমগড়ে জন্মগ্রহণ করেন। শান্তিকামী হিসেবে পরিচিত মাওলানা খান ভারতে সকল ধর্মের মানুষের সহাবস্থানের জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। উর্দু ভাষায় লেখা তাফসির তাজকিরুল কুরআন ছাড়াও উর্দু, আরবি ও ইংরেজি ভাষায় তিনি বিভিন্ন বিষয়ের ওপর দুই শ’র বেশি বই লিখেছেন। এছাড়া তার ভিডিও লেকচারের বিপুল দর্শকপ্রিয়তা রয়েছে।

ভারতে শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এই বছর জানুয়ারিতে তাকে ভারতের সর্বোচ্চ পদ্ম বিভূষণ পদক দেয়া হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০