1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চুরি হওয়া নবজাতক শিশু গাজীপুর থেকে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬৫০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ দিন আগে চুরি হওয়া নবজাতককে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম সিদ্দিক।
ঘটনা সূত্রে জানা যায়,গাজীপুর চন্দ্রা এলাকায় একটি নবজাতককে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বগুড়া সদর থানার একটা টিম নবজাতকের স্বজনদের নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা দেন।

সেখানে গিয়ে পড়ে থাকা নবজাতককে নিজেদের বলে দাবি করেন নবজাতকের পিতা-মাতা। পরবর্তীতে পুলিশের টিম নবজাতক সহ বগুড়ার উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য,গত চারদিন পূর্বে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটি নিখোঁজ হয়। নবজাতকটি বগুড়া সদর উপজেলা এরুলিয়া বানদীঘির ইতি ও সৈকত হাসান দম্পতির ।
চুরি হওয়া শিশু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে, বগুড়া সদর থানা নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের দায়িত্বরত কর্মকর্তা এস আই জেবুন নেছা বলেন,বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি ঘটনাটি শোনার পর থেকেই আমরা চেষ্টায় ছিলাম কেমন করে শিশুটিকে উদ্ধার করা যায় অবশেষে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে শিশুটির মায়ের শুন্য কোলে শিশুটিকে ফিরিয়ে দিতে পেরে খুব আনন্দ বোধ করছি,এটাই পুলিশের সার্থকতা ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০