1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৩ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৬৯১ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ পরিবারের অন্তত ২৫ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ১১ টা ৩০ মিনিটে রুহিয়া থানার ১ নং ইউনিয়নের মধুপুর(গুদাম পাড়া) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় বকুল চন্দ্র বলেন,কিভাবে যে আগুনের উৎপত্তি হলো কেউ বলতে পারে না,১৩ টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায় এবং আগুনে প্রায় ২০ লক্ষাধীক টাকার ক্ষতি গ্রস্থ হতে পারে। অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক দুলাল রব্বানী বলেন,আসলে এক সঙ্গে এতো গুলো পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে যা একটি মর্মান্তিক বিষয়। ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন,একসাথে ১৩ টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে,আমি ইতিমধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অবগত করছি দ্রুত ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হবে।এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০