1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা ৬৭৫টি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬৮৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ১ম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ১ হাজার ৪০ টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ৬৭৫টি আসন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড.মো.সাইফুর রহমান।
তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৩৬৫ জন। এতে আসন ফাঁকা রয়েছে ৬৭৫ টি। এতে ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ১৫২,‘বি’ ইউনিটে ১৪৬ এবং ‘সি’ ইউনিটে ৬৭ জন শিক্ষার্থী। এছাড়াও‘এ’ ইউনিটে ফাঁকা আছে ১৯৮টি, ‘বি’ ইউনিটে ৩০৪টি এবং ‘সি’ ইউনিটে ১৭৩ টি আসন।
এদিকে এখনো কোটার মেধাতালিকা প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ড.সাইফুর রহমান জানান, আগামী দুই/তিনদিন পর পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে শেষ মেধাতালিকার আগের মেধাতালিকা থেকে কোটার মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত,গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০