1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৭২৮ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অঢিটোরিয়ামে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণের উদ্বোধন করেন ফরিদগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন এবং তাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নিত করেছেন। বছরের ৫টি ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিদা দিয়েছেন যা অতীতে কোন সরকার করেনি। ফরিদগঞ্জ উপজেলায় ৭৯৯ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ৪০২ জনকে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। মৃত ৩৯৭ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে দেয়া হয়েছে ডিজিটাল সার্টিফিকেট। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের পরিচালনায় আয়োজিত স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন, যুদ্ধকালিন এফ.এফ প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও এমপির মুক্তিযােদ্ধা বিষয়ক প্রতিনিধি আলী হোসেন ভূঁইয়া,প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান সহসভাপতি আমান উল্যা আমান।
প্রধান অতিথির বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ উদ্বোধন করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০