1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

চরভদ্রাসনে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধ

ফরিদপুরে চরভদ্রাসনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা। সভায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সরকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম,চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল,চরভদ্রাসন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,সমাজ সেবক ফরহাদ হোসেন,যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন।
এরপর মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেলায় ১২টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ,কে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০