1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলোনা দেলোয়ারের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৭২১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ দেশ ত্যাগ করে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না মাদক কারবারি দেলোয়ার হোসেনের (৪৮)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার(৯ নভেম্বর)দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। কুমিল্লা সদর দক্ষিণ থানার আমীর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন গ্রেফতার।
ওসি দেবাশীষ চৌধুরী জানান,একের পর এক মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে মামলা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্তবর্তী ভারতীয় এলাকায় চলে যান দেলোয়ার। সেখানে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করা শুরু করেন। হঠাৎ বাড়িতে এলেও সেখানে অবস্থান করতেন না তিনি। মঙ্গলবার(৮ নভেম্বর)রাতে এসআই মনিরুল ইসলাম আসামির আগমনের সংবাদ গোপনে পেয়ে দ্রুত মান্দারী গ্রামে যান এবং কৌশলে তাকে গ্রেফতার করেন। তখন নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন দেলোয়ার।এরপর তাকে এনে উপজেলা হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং শারীরিক অবস্থা ভালো আছে জানান। তার বিরুদ্ধে থানায় দুই মামলায় যথাক্রমে ৩ বৎসর ও ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০