1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় ধর্ষণের পর শিশুকে হত্যা,দুইজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত,১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ শিশু শিমু আক্তারকে (১০) ঘরে একা পেয়ে ধর্ষণ করে আসামিরা। ঘটনাটি পরিবারের সদস্যদের জানাবে বললে আসামিরা ধারালো দা দিয়ে কুপিয়ে শিমুকে হত্যা করে।
এ ঘটনায় শিমুর বাবা সাইদুল হক বাদী হয়ে আমির হামজা ও বাচ্চু মিয়ার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জামির উদ্দিন জিয়া জানান,আসামিরা আদালতে ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, তাদের টার্গেট ছিল শিমুর বড় বোন শারমিন আক্তারকে ধর্ষণ করা। কিন্তু ঘটনার দিন শারমিনকে না পেয়ে শিমুকে ধর্ষণ শেষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে দেয়।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে শিমুর বাবা সাইদুল হক বলেন,‘দীর্ঘ পাঁচ বছর পর মেয়ের খুনিদের বিচার পেয়েছি। এখন রায় কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০