1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বিএনপি ছিনতাইকারী দল: কুমিল্লায় সমবায় মন্ত্রী তাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৬৩৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

বিএনপির মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। তাহলে ছিনিয়ে নেওয়া তো ছিনতাইকারীর কাজ। বিএনপি একটি ছিনতাইকারী দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম। সোমবার(৭ নভেম্বর)সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো.তাজুল ইসলাম বলেন,বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় বিএনপি আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে। এদিকে সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো.মহব্বত আলী সাধারণ সম্পাদক করা হয়। লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরাকে।
এ সময় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০